ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, কক্সবাজারে রুম ভাড়া দিলে আইনি ব্যবস্থা


 

কক্সবাজারের আবাসিক হোটেলগুলোতে এনআইডি (জাতীয় পরিচয় পত্র) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে অবস্থানের জন্য রুম ভাড়া দেওয়ার তথ্যপ্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেলের মালিক-ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত জেলার নিরাপদ পর্যটন নিশ্চিতকরণের লক্ষ্যে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন। 


প্রসঙ্গত, গত ৮ অক্টোবর কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করা হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। ১৩ বছর বয়সী এই শিক্ষার্থী হত্যার শিকার হওয়ার আগে কক্সবাজারে 'তানজু আক্তার' নামে তার কথিত প্রেমিক রাজুর সঙ্গে একটি হোটেলে অবস্থান করেন এবং যেখানকার নিবন্ধন খাতায় বয়স উল্লেখ করা হয় ১৮ বছর।


মতবিনিময় সভায় নিজের বক্তব্যে প্রসঙ্গটি তুলে আনেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। পজিটিভ ব্র্যান্ডিংয়ের উপর গুরত্বারোপ করে তিনি বলেন, কুমিল্লার ঘটনায় কক্সবাজারকে জড়ানো হলো। একটি গ্রুপ আছে যারা চায় - কক্সবাজারে লোকজন না এসে বাইরে চলে যাক। পর্যটন শিল্পের স্বার্থে এসব অপতৎপরতা রুখতে নেগেটিভিটি যাতে না ছড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে এবং পজিটিভ ব্র্যান্ডিংয়ের উপর গুরুত্ব দিতে হবে।

Post a Comment

Previous Post Next Post