ছবি সংগৃহীত
মানুষের বর্জ্য থেকেই তৈরি হতে পারে আরও শক্তিশালী কংক্রিট! ভারতের গবেষকেরা মানববর্জ্যযুক্ত স্লাজ থেকে তৈরি বায়োচার ব্যবহার করে কংক্রিটের বাঁক সহ্য করার শক্তি সর্বোচ্চ ৪২% বাড়ানোর সম্ভাবনা দেখিয়েছেন।
গবেষণায় কাঁচা মল সরাসরি কংক্রিটে মেশানো হয়নি। প্রথমে বর্জ্যযুক্ত স্লাজ শুকিয়ে ৩৫০–৪৫০° সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের স্বল্প উপস্থিতিতে উত্তপ্ত করে বায়োচার তৈরি করা হয়। এরপর প্রচলিত কংক্রিটে সিমেন্টের একটি অংশের পরিবর্তে এই উপাদান ব্যবহার করা হয়।
গবেষণার ফল অনুযায়ী, ১০% বায়োচারযুক্ত নমুনার বাঁক সহ্য করার শক্তি ৯১ দিন পর প্রচলিত কংক্রিটের তুলনায় ৪২% বেশি ছিল। তবে চাপ সহ্য করার শক্তি বেড়েছিল ২১%।
