১৪১ দেশের আবেদনকারীদের পেছনে ফেলে অক্সফোর্ডের ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন বাংলাদেশি নাজিফা


                                    ছবি সংগ্রহীত

চট্টগ্রামের সন্তান নাজিফা বিনতে হারুন, ১৪১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে অক্সফোর্ডের স্কলারশিপ অর্জন। 👏💐

চট্টগ্রামের মেয়ে নাজিফা বিনতে হারুন নিজের মেধা, অধ্যবসায় ও সুস্পষ্ট লক্ষ্যকে সঙ্গী করে জায়গা করে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ১৪১টি দেশের যোগ্য প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত হয়ে দুই বছরের সম্পূর্ণ অর্থায়নে (Full Funded) উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেছেন তিনি।

নাজিফার শিক্ষাজীবনের শুরু হয় জামালখান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এরপর চট্টগ্রাম কলেজে হয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে রাজনীতি, দর্শন ও অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। পড়াশোনার পাশাপাশি ইতালির ইউনিভার্সিটি অব ত্রেন্তোতে এক সেমিস্টার অধ্যয়নের জন্য অর্জন করেন মর্যাদাপূর্ণ ইরাসমাস প্লাস বৃত্তি। স্নাতক শেষ করে ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা অর্জন করেন নাজিফা।

২০২৫ সালে অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন নাজিফা। একাডেমিক প্রস্তুতি, উন্নয়ন খাতে বাস্তব অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং সুস্পষ্ট গবেষণার লক্ষ্য তাঁর আবেদনকে শক্তিশালী করে তোলে।

অবশেষে ২০২৫ সালের ২৮ মে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার বৃত্তি পাওয়ার ইমেইল পান তিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক উন্নয়ন বিভাগে উন্নয়ন অধ্যয়নে এমফিল করছেন চট্টগ্রামের নাজিফা।

নাজিফার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং স্বপ্ন দেখা ও তা বাস্তবায়নের পথে এগিয়ে চলা প্রতিটি তরুণের জন্য এক অনুপ্রেরণার নাম। তাঁর পথচলা দেখিয়ে দেয়, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের জন্য প্রয়োজন সুস্পষ্ট লক্ষ্য, ধারাবাহিক প্রস্তুতি, বাস্তব অভিজ্ঞতা এবং নিজের যোগ্যতাকে সঠিকভাবে তুলে ধরার সক্ষমতা। চট্টগ্রামের এই মেধাবী তরুণীর সাফল্য দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে চট্টগ্রামসহ বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরেছে।

নাজিফার জন্য নিরন্তর শুভকামনা ও অভিনন্দন 💐💐


Post a Comment

Previous Post Next Post